রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ কেজি ওজনের দুই মাগুর শিকার

news-image

অনলাইন ডেস্ক: ফরিদপুরের কোতোয়ালি থানার সীমানার অভ্যন্তরে ডোবাটি দীর্ঘদিন থেকে সংস্কার করা হচ্ছে না। ডোবার নোংরা পানিতে ছাড়া হয়েছে বিদেশি মাগুর। এরই মধ্যে মাগুরগুলো গায়ে-গতরে বেশ বড় হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম সিদ্দিকীর আহ্বানে পুকুরে মাগুর মাছ শিকার করতে আসেন স্থানীয় শৌখিন মাছ শিকারি লিটন বিশ্বাস। শেষ পর্যন্ত দুটি বিদেশি মাগুর মাছ শিকার করেছেন তিনি। একটি মাগুরের ওজন ১৭ কেজি ও অপরটির ১৫ কেজি। ৩২ কেজি ওজনের মাগুর দুটি দেখতে ভিড় করে স্থানীয় মানুষ। শেষ পর্যন্ত শিকার করা মাছ দুটি শিকারি লিটন বিশ্বাসকে দিয়ে দেন ওসি নাসিম সিদ্দিকী। মাগুর দুটি অবশ্য বিক্রি করা হয়নি। বন্ধু ও স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার জন্য লিটন মাছ দুটি নিয়ে বাড়ি ফেরেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ