,

‘ট্রেনযাত্রায় আওয়ামী লীগ সফল’

news-image

নীলফামারী প্রতিনিধি: ট্রেন যাত্রায় আওয়ামীলীগ সফল মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানুষের এত উচ্ছাস, আনন্দ প্রমাণ করে দেয় শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা রয়েছে। এই ট্রেন যাত্রা বিএনপিকে বুঝিয়ে দেয় ভোটে জেতার কোন সম্ভাবনা নেই তাদের।

ঢাকা থেকে নীলফামারী পর্যন্ত ট্রেনযাত্রা শেষে রোববার (৯ সেপ্টেম্বর) নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরে প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন ওবায়দুল কাদের। যাত্রাপথে ১৭টি পথসভায় বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে । হেরে যাওয়ার ভয়েই দেশে বিদেশে বসে আবারও সন্ত্রাস-নাশকতা করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

কোটা আন্দোলন, ছাত্র আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ট্রেন যাত্রা দেখে তারা বুঝে ফেলেছে জনগণের ভোটে ক্ষমতায় আসার কোন সম্ভাবনা নেই।

নির্বাচনের পৌণে দুই মাস আগে দেশের কোথাও অশান্তি, অস্থিরতা নেই উল্লেখ করে তিনি বলেন, অশান্তি বিষেদাগার রয়েছে বিরোধী পক্ষের মধ্যে।

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে