,

শুক্রবার জুমার নামাজের পর বদলে যাবেন শাকিব

news-image

আগামী শুক্রবার জুমার নামাজ পড়ার পর বদলে যাবেন শাকিব। ভক্তদের উদ্দেশে এমনই ঘোষণা দিলেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। বুধবার রাতে ওয়েস্টিন হোটেলে শাহেন শাহ ছবির মহরতে এমন ঘোষণা দেন তিনি। কেন এমন ঘোষণা?

শাকিব বললেন, ‘আমি প্রমিজ করছি। বহুদিন ধরে একটি বিষয় আমিও চাচ্ছিলাম। আমার ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’ ছবিগুলোতে আমার পরিবর্তন দেখেছেন দর্শক। আমার ফ্যানরাও উদগ্রীব হয়ে থাকেন আমাকে নতুন নতুন রূপে দেখতে। তারা ইন্টারন্যাশনাল সুপারস্টারদের লুকের মতো তাদের হিরোকেও দেখতে চান।’

জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘তারা চান শাকিব খান সেই লেবেলের লুক নিয়ে তাদের মাঝে হাজির হোক। আমার ফ্যান ফলোয়ারদের আমি কথা দিচ্ছি, তারা যেমনটি দেখতে চান আগামীতে ঠিক তেমনভাবেই নতুন এক শাকিব খান হয়ে উপস্থিত হব, ইনশাল্লাহ। শিগগিরই আমি নতুন এক শাকিবকে হাজির করব। যাকে দেখে আমার ভক্তরা সত্যিই গর্বিত হবেন।’

শাকিব খান গলায় ভিন্ন সুর এনে বললেন, ‘আগামী শুক্রবার জুমার নামাজের পর নতুন শাকিবের জন্ম হবে। অতীতের সব গ্লানি মুছে ফেলব।’

শাকিবের শেষ দুটো বাক্য নিয়ে ওয়েস্টিনের বলরুমে সাংবাদিকদের মধ্যে কানাঘুঁষো শুরু হয়। যদিও শাকিব প্রসঙ্গের শুরুতেই বলে নিয়েছেন, ‘না, বিয়ের ঘোষণা দেব না।’ অর্থাৎ শুক্রবার এমন কিছু বদল আসবে যার জন্য শাকিব ভক্তরা স্বাভাবিকভাবেই আগ্রহী হয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে