,

আসছে ‘নাকাব’, যাচ্ছে ‘পাষাণ’

news-image

বিনোদন ডেস্ক: দুই বাংলার সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘নাকাব’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। রাজিব বিশ্বাস পরিচালিত এ ছবিটি আমদানির মাধ্যমে এদেশে মুক্তি দেয়া হবে। বিনিময়ে কলকাতা যাচ্ছে সৈকত নাসির পরিচালিত, বিদ্যা সিনহা মীম অভিনীত দেশীয় ছবি ‘পাষাণ’।

নাকাব ছবির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, আগামী ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তির সম্ভাবনা রয়েছে নাকাবের।

জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান বলেন, ‘ছবিটি আমদানির জন্য তথ্য মন্ত্রণালয়ে আগেই আবেদন করা হয়েছে। আশা করছি দু-এক দিনের মধ্যেই অনুমোদন পাব। ৭ সেপ্টেম্বর ছবিটি আমদানি করে ১০ অথবা ১১ সেপ্টেম্বর সেন্সরে জমা দেয়া হবে।’

তিনি আরো বলেন, নাকাব যেহেতু নতুন ছবি, সেহেতু আগে কলকাতায় মুক্তি পেলে পাইরেসি হওয়ার ভয় আছে। এ কারণেই দুই দেশ চাই একসঙ্গে ছবিটি মুক্তি পাক। আর সেভাবেই নাকাবের প্রযোজনা প্রতিষ্ঠান ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) সঙ্গে কথা হয়েছে।’

অন্যদিকে নাকাব ছবির বিনিময়ে জাজ মাল্টিমিডিয়া তাদের পাষাণ ছবিটি রপ্তানি করছে। নাকাব ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টালিউডের দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা। বাংলাদেশের ছবি পাষাণে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ওম ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে