,

প্রেম, বান্ধবীর গোপন ভিডিও! অতঃপর…

news-image

আশুলিয়ায় প্রেমের জের ধরে বন্ধুর হাতেই বন্ধু নির্মম ভাবে খুন হয়েছে। এ ঘটনায় নিজেদেরকে বাঁচাতে খুনিরা অপহরণের নাটক সাজায়।

তবে এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। এবং নিখোঁজের ১৫ দিন পর জঙ্গল থেকে সাগর হোসেন নামে তরুণের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ভোরে গ্রেফতার একজনের তথ্যের ভিত্তিতে আশুলিয়ার আউকপাড়ার একটি জঙ্গল থেকে সাগর হোসেনর মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে রাতে ঘটনায় জড়িত মেহেদী হাসান ও শাহা হাসানকে গ্রেফতার করে।

তবে মূল আসামি সাগর মিয়া পালাতক রয়েছে। গত ২০ আগস্ট সন্ধ্যার পর থেকে সাগর হোসেন তার এলাকা আউকপাড়া থেকে নিখোঁজ হয়।

জানা গেছে, নিহত সাগর হোসেন আশুলিয়া আউকপাড়ার মৃত জাকির হোসেনর ছেলে। স্থানীয় বাজারে চায়ের দোকান ছিল তার। গ্রেফতার মেহেদী হাসানের আউকপাড়ায় শাজাহান মিয়ার ছেলে এবং শাহ হাসান একই এলাকার মোকসেদ হাসানের ছেলে।

নিহতের মা খাদিজা বেগম ছেলে হত্যার বিচার চেয়ে জানান, নিহত সাগর হোসেনকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে তার বন্ধুসহ অন্যান্যরা। এমনকি নিখোঁজের রাত থেকে মুঠোফোনে অপহরণের কথা বলে বিকাশে টাকা দাবি করে তারা। হুমকি দেয় টাকা না দিলে তার ছেলে হত্যা করে ফেলবে। ঘটনার পর দিন ২১ আগস্ট থানায় অভিযোগ দায়ের করি। পরে পুলিশ সোমবার ভোরে জানায়, আউকপাড়া একটি জঙ্গলে ছেলে লাশ পাওয়া গেছে।

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই মনিরুজ্জামান মোল্লা জানান, গত রাতে গ্রেফতারকৃত দুই জনের তথ্যের ভিত্তিতে সাগরের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পালাতক সাগর মিয়ার বান্ধবীর গোপন কোন একটি ভিডিও নিহত সাগরের কাছে ছিল। সেই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পরে খুনিরা নিজেদের আড়াল করতে অপহরণের নাটক সাজায়। তবে মূল আসামি সাগর মিয়া গ্রেফতার হলে হত্যার মূল রহস্য জানা যাবে বলে জানান তিনি।

এ ঘটনার সত্যত্যা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। প্রেমের জন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মূল আসামিকে গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে