,

শ্রীলেখার ‘গিফট’

news-image

বিনোদন ডেস্ক: সন্ধ্যা সান্যাল৷ মধ্যবিত্ত বাড়ির বউ৷ পেশায় তিনি একজন প্রসাধনী বিক্রেতা৷ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কসমেটিকস বিক্রি করেন৷ সন্ধ্যার স্বামী সমর সরকারি চাকরি করলেও নানা বাধা-বিপত্তির কারণে সমস্যা তৈরি হয়৷ এই কসমেটিক বিক্রি করাই যে একদিন সন্ধ্যার পুরো জীবনটা পাল্টে দেবে তা সে নিজেও জানত না৷ এক ধনী ব্যক্তির বাড়িতে পৌঁছাতেই এক সাধারণ বাড়ির বউ কীভাবে পাল্টে যাবে সেই নিয়ে গল্প বুনেছেন পরিচালক অরিন্দম বসু৷ ছবির নাম ‘দ্যাট গিফট‘৷

ছবিটি স্বল্পদৈর্ঘ্যের৷ চারটি ছোট গল্প নিয়েই এই শর্ট ফিল্ম৷ যার একটি গল্পের মুখ্য চরিত্র হল সন্ধ্যা সান্যাল৷ এই চরিত্রে অভিনয়ে রয়েছেন শ্রীলেখা মিত্র৷ তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়৷ এবং সেই ধনী ব্যক্তি চরিত্রে রয়েছেন অরিজিৎ দত্ত৷

পরিচালক অরিন্দম বসুর নিজের লেখা বই ‘ডার্টি ডজন অ্যান্ড ওয়ান’ থেকই নেওয়া হয়েছে এই ছবির চিত্রনাট্য৷ ‘দ্যাট গিফট’এ নবাগত হিসেবে দেখা যাবে অভি দে-কে৷ শ্রীলেখা এবং বিপ্লবের ছেলের চরিত্রে রয়েছেন তিনি৷ ফিল্ম সিরিজটির আরেকটি গল্পে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত৷ ছবির প্রযোজকও তিনি৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে