,

শরীয়তপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

news-image

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে বন্দুকযুদ্ধে সুমন পাহাড় (২৫) নামে এক ‘মাদক ব্যবসায়ী’ যুবক নিহত হয়েছেন বলে দাবি পুলিশের। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

শরীয়তপুরের পুলিশ সুপার আবদুল মোমেন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে।

শরীয়তপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মাদক বিক্রির টাকা ভাগাভাগি করতে মাদক ব্যবসায়ীরা ছয়গাঁও গ্রামে এক জায়গায় জড়ো হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে পড়ে থাকতে দেখতে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশে দাবি, ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা, ছয়টি ককটেল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে