,

এখনও রণবীর কাপুরের ট্যাটু নিয়ে ঘুরছেন দীপিকা!

news-image
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের অনুষ্ঠানের সবকিছু ঠিকঠাক চললেও সম্প্রতি মুম্বাইয়ে দীপিকাকে যেভাবে দেখা গেল তা দেখে যেকেউ অবাক হবেন।

বিয়ের আর মাত্র দু’মাস বাকি। জল্পনা চলছিল কাঁধে বানানো ‘সাবেক’ প্রেমিকা রণবীর কাপুরের ট্যাটু নাকি বদলে ফেলবেন দীপিকা। অথচ, সম্প্রতি তাকে দেখা গেল ‘সাবেক’ রণবীর কাপুরের নামাঙ্কিত সেই আর কে ট্যাটু নিয়েই ঘুরে বেড়াতে। মুম্বাইয়ের বান্দ্রায় এসেছিলেন দীপিকা, আর তার চুল উপরে খোঁপা করা থাকায়, কাঁধে জ্বলজ্বল করছিল সেই আর কে ট্যাটু।

অনেকেই কটাক্ষ করে বলেন দীপিকা রণবীর কাপুরকে এখনও ভুলতে পারেননি। রণবীর সিংকে ঠকাচ্ছেন। দীপিকার কাঁধে এখনও রয়ে যাওয়া আর কে ট্যাটু নতুন করে প্রশ্ন তুলছে।

প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের সম্পর্ক তৈরি হয়েছিল ‘বাচনা ইয়ে হাসিনো’ ছবির সেটে। দুবছর সেই সম্পর্ক টিকে থাকার পর সেটা ভেঙে যায়। দীপিকার অভিযোগ ছিল রণবীর কাপুর তাকে ঠকিয়েছেন। তবে দীপিকাকে ঠকানোর কথা স্বীকার করে নিয়ে ছিলেন রণবীর কাপুর নিজেও। দীপিকার সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই ক্যাটরিনার সঙ্গে ঘনিষ্ঠ হন রণবীর। দীপিকা তা মেনে নিতে পারেননি।

তবে দীপিকা যে রণবীর কাপুরকে মন-প্রাণ দিয়ে ভালোবাসতেন সেবিষয়ে কোনও সন্দেহ নেই। এমনকি রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মানসিক অবসাদেও চলে যান দীপিকা। পরবর্তীকালে ‘রণবীর’ নামেই রণবীর সিংয়ের প্রেমে পড়েন দীপিকা। আর রণবীর সিংও যে দীপিকা বলতে অজ্ঞান, সেকথা আর না বললেও চলে। তাদের সেই প্রেম খুব শীঘ্রই পরিণতি পেতে চলেছে। তবে এখনও দীপিকার কাঁধ থেকে মোছে নি ‘সাবেক’-এর নাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে