,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

Accadnt_sm_653046689নিজস্ব প্রতিবেদক :  বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত ও ৮ জন আহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ও সরাইল বিশ্বরোড মোড়ে এ ঘটনা ঘটেছে। জানা যায়, সকাল ১০ টায় মহাসড়কের উপজেলার শাহবাজপুর প্রথম গেইট এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় জহুরা বেগম (৫০) নামের এক মহিলা ঘটনাস্থলেই নিহত হয়। একই দিন দুপুর একটার দিকে জেলা সদর থেকে হবিগঞ্জের মাধবপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রন হারিয়ে সরাইল বিশ্বরোড মোড় গোল চত্বরে ওঠে যায়। এসময় তিনটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়ে মুছড়ে যায়। এতে তিন চালকসহ অন্তত ছয়জন আহত হয়। তাদের মধ্যে ফাতেমা বেগমকে (৩০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে লোকাল বাস চাপায় তিনটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যাওয়ার প্রদিবাদে স্থানীয় টেম্পু অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে লোকাল বাস চলাচল করে করে দেয়। দেড় ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু