,

ফের ঝড় তুলেছেন রেখা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। সত্তর দশকের কথা। সেই সময়ের অন্যতম হিট গান ‘রফতা রফতা’র রিমিক্স ভার্সান প্রকাশ পেয়েছে। যা ইতিমধ্যে সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে গানের চেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে গানটির ভিডিওত নিয়ে। যে ভিডিওতে ফের একবার স্বমহিমায় দেখা গেছে অভিনেত্রী রেখাকে।

১৯৭৩ সালের সিনেমা ‘কাহানি কিসমত কি’-র গান ছিল ‘রফতা রফতা’। সেই গান ফের একবার নতুন ঘরানায় রিমিক্স-এ উঠে এসেছে। আর গানের ভিডিও-তে রয়েছে মাল্টি স্টারকাস্ট। রয়েছেন রেখা, ধর্মেন্দ্র, সালমান খান, সোনাক্ষী সিনহা, ববি দেওল, সানি দেওল। ধর্মেন্দ্র, সানি, ববি অভিনীত সিনেমা ‘ইমলা, পাগলা, দিওয়ানা’ সিনেমার জন্য এই গানটির শুটিং হয়েছে।
পুরো ভিডিওতে নজর কেড়েছেন রেখা একাই। বিভিন্ন পোশাকের সাজে সকলকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। ষাটোর্ধ্ব অভিনেত্রীর এই নাচ রীতিমত তাক লাগিয়ে দিয়েছে সকলকে।

উল্লেখ্য, কিছুদিন আগে আইফা অ্য়াওয়ার্ডসের মঞ্চে রেখার নাচ রীতিমত অবাক করে দর্শকদের। এবার আবারও একবার সেই চমক দেখালেন তিনি।

সূত্র : অন ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ