,

‘তুই শুধু আমার’, কাকে বললেন মাহি?

news-image

বিনোদন ডেস্ক: মাহিয়া মাহি। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। এর আগে যৌথ প্রযোজনায় ‘অগ্নি ২’ এবং ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিতে দেখা গেছে। এবার মাহি অভিনীত তার আরও একটি যৌথ প্রযোজনার ছবি মুক্তির অপেক্ষায়। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মাহির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার দুই জনপ্রিয় অভিনেতা সোহম এবং ওম।

‘তুই শুধু আমার’ নামের এই ছবিতে একজন মডেলের চরিত্রে দেখা যাবে মাহিকে। এই মডেলের জীবনে অনেক উচ্চাকাঙ্খা। তা পূরণ করতে গিয়েই নানা ঘটনা ঘটে। সে নিয়েই এগিয়েছে ছবির গল্প। দুই নায়কের সঙ্গে কীভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন তা রয়েছে চিত্রনাট্যে। তাই ‘তুই শুধু আমার’ কাকে বললেন মাহি সেটা জানার জন্য তাই সিনেমাটি দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আনন্দবাজার পত্রিকার দেওয়া এক সাক্ষাৎকারে সোহমের সঙ্গে অভিনয় করে আপ্লুত মাহি বলেন, ‘‘আমি অভিনয়ে আসার আগে থেকেই সোহমের অভিনয় দেখি। ওঁর ছোটবেলার একটা ডায়লগ, ‘হরলিক্স দাও না, চেটে চেটে খাব’র কথা মনে পড়ে। এমন স্টারের সঙ্গে কাজের মজাটাই আলাদা।’’

আর ওম। মাহি জানালেন, ‘তুই শুধু আমার’-এ তাঁর কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। তাঁর কথায়, ‘‘ওম আমার ফেভারিট অ্যাক্টর। ওর সঙ্গে আগেও কাজ করেছি। তা ছাড়া পরিচিত হাউসে কাজ করতে ভালই লাগে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে