,

গোপন সম্পর্ক দিশার সঙ্গে হৃতিকের!

news-image

বিনোদন ডেস্ক।। বলিউড অভিনেতা হৃতিক রোশন নানা ঝামেলায় এমনিতে জর্জরিত। এর মধ্যে দিশার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা ওঠলো। নিজের থেকে ১৮ বছরের ছোট দিশা পাঠানির সঙ্গে ফ্ল্যাট করছেন হৃতিক রোশন। ফোনে এসএমএস করে নায়িকাকে ডেটে যাওয়ারও অফার দিয়েছেন নায়ক’। সম্প্রতি এমনই এক খবর বেড়িয়েছে ‘দৈনিক ভাস্কর’ নামক এক সংবাদ মাধ্যমে। যা চোখে পড়তেই ক্ষেপে আগুন রোশন পুত্র। নিউজটির একটি স্ক্রিনশট নিয়ে ঝুলিয়ে দিয়েছেন ট্যুইটার হ্যান্ডেলে। সঙ্গে অপমানজনক ভাষায় সংস্থাটির উদ্দেশ্যে লিখেছেন, ‘ আপনার দোকানের উন্নতির জন্য আমার এই ট্যুইট। পরবর্তী সময় আমার থেকে কোনও সাহায্য চাইলে সরাসরি বলবেন’।

আসলে এখন শনির দষা চলছে নায়কের। একের পর এক বিতর্কে জড়াচ্ছেন তিনি। আর এর শুরুটা হয়েছে কঙ্গনার থেকে। তারপর সুজানের সঙ্গে ডিভোর্স আরও কতো কি!

এদিকে মুরলীধরন নামের এক ব্যক্তি, তামিলনাড়ুর কোডুঙ্গাইয়ার থানায় হৃতিকের নামে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, হৃতিকের এইচআরএক্স নামক থেকে ২১ লক্ষ টাকার পণ্য কিনেছিলেন তিনি। কিন্তু সে পণ্য নিয়মিত পাঠানো হত না। উপরন্তু, তাঁর অগোচরেই কোম্পানি বন্ধ করে দেওয়া হয়। ফলে পণ্যের জোগান বন্ধ হয়ে যায়। এর জন্য মুরলীধরনকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলেও অভিযোগ। ইতিমধ্যেই কোডুঙ্গাইয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। ৪২০ ধারায় হৃতিক-সহ আটজনের বিরুদ্ধে প্রতারণা ও অস্বচ্ছভাবে পণ্য জোগানের অভিযোগ আনা হয়েছে।

এদিকে যুগের সঙ্গে বদলাচ্ছেন সেলিব্রিটিরাও। বড়পর্দার মোহ ত্যাগ করে এবার ডিজিটালে আগ্রহী হয়ে উঠছেন তারকারা। সাইফ আলি খানের পর এবার ওয়েব দুনিয়ায় এন্ট্রি নিলেন হৃতিক রোশান। বিষয় সায়েন্স ফিকশন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে