বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তা পর্যবেক্ষণে উড়ছে ড্রোন

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি: দেশের সর্ববৃহত্তম ঈদের জামাতের জন্য কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে ঈদ জামাত আয়োজনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। ঈদগাহের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে আকাশে ড্রোন উড্ডয়ন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে পুলিশের পক্ষ থেকে ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এ সময় পুলিশকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

গণমাধ্যমকে তিনি জানান, শোলাকিয়ায় নিবিড়ভাবে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করা হবে। বিকালে ঈদগাহে পরীক্ষামূলকভাবে ড্রোন উড্ডয়নের পর সার্বিক নিরাপত্তা নিয়ে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ সন্তোষ প্রকাশ করেন।

২০১৬ সালে জঙ্গি হামলার ঘটনাটিকে মাথায় রেখে মাঠ ও মাঠের আশপাশের এলাকাজুড়ে গড়ে তোলা হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়। আর এ নিরাপত্তাব্যবস্থার গভীর পর্যবেক্ষণে এবার থাকছে ড্রোন ক্যামেরা। মুসল্লিরা স্বস্তি প্রকাশ করেছেন এ নিরাপত্তাব্যবস্থায়।

মুসলিম ধর্মাবলম্বীরা তাদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা করে থাকেন পশু কোরবানির মাধ্যমে উদযাপন করে থাকেন। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯১তম ঈদুল আজহার জামাত।

জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। জামাতে ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান খাঁন। শোলাকিয়া ঈদগাহের নিয়মিত ইমাম ইসলাহুল মুসলিহীন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ এবার হজে যাওয়ায় বিকল্প ইমাম হিসেবে মাওলানা হিফজুর রহমান খাঁন জামাতে ইমামতি করবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ