,

বাকি গল্প আসছে প্রকাশ্যে, জানালেন সানি

news-image

বিনোদন ডেস্ক: একটার রেশ কাটতে না কাটতেই আরও একটা সত্যি ঘটনার হাতছানি। সানি লিওনের জীবনের দ্বিতীয় পর্ব আসতে চলেছে ওয়েব সিরিজে। ‘করণজিত কৌর : দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’-এ সেকেন্ড সিজন আনতে চলেছে জি-৫।

টুইটারে এই সুখবরটি জানিয়েও দিয়েছেন সানি। বলেছেন, খুব শিগগিরই জি-৫-এ আসছে ‘করণজিত কৌর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’-এর সেকেন্ড সিজন।

অনেক নাটকীয়তায় ভরপুর সানি লিওনের জীবন। সানি লিওনের নাম যে করণজিত কৌর, এই সেদিনও তা কেউ জানতেন না প্রায়। ইরোটিক ইন্ডাস্ট্রি থেকে তাকে যখন তুলে এনেছিল ভাট ক্যাম্প, তখন তার পরিচয় পর্নস্টারই। তিনি যতই নিজেকে মডেল হিসেবে তুলে ধরুন না কেন, পর্ন ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকাকে চেনা তকমা দিয়ে দিতে ভুল করেননি বলিপাড়া। সেখান থেকে অভিনেত্রী হয়ে উঠতে সানিকে যত না অভিনয়ে কসরত করতে হয়েছে, তার থেকে বেশি পেরোতে হয়েছে সামাজিক ও মানসিক বাধা।

পর্ন দুনিয়া তিনি পিছনে ফেললেও, সে দুনিয়ার বাইরে তাকে কেউ ভাবতেই নারাজ ছিলেন। তার জেরেই ওরকম বিতর্কিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাকে। এবং তার সাহসী উত্তর সেদিন ভাবিয়েছিল ইন্ডাস্ট্রিকে। একে একে তারকারা পাশে এসে দাঁড়িয়েছিলেন। সানি সম্পর্কে ভাবমূর্তি অনেকটা পালটেও ছিল। তবে কার্যত দেখা গেল কিছুতেই কিছু হয়নি। এমনকী কন্যাসন্তান দত্তক নেওয়ার পরও সেই হেনস্তাই সহ্য করতে হয়েছে। এই জীবনের কথাই এবার উঠে এসেছে বায়োপিকে।

বায়োপিকের প্রথম ভাগে উঠে এসেছে করণজিতের অনেক না বলা কথা কথাও। দ্বিতীয়ভাগেও তার আরও অনেক রহস্য থেকে পর্দা উঠবে। ১৬ জুলাই ওয়েব সিরিজের প্রথম ভাগ প্রকাশ্যে আসে। যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল সানি লিওনের গল্প। মনে করা হচ্ছে দ্বিতীয় ভাগও প্রথম ভাগের মতোই হিট হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে