,

অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশের মহান বন্ধু ছিলেন

news-image

নিউজ ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাকে বাংলাদেশের একজন মহান বন্ধু হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘অটল বিহারী বাজপেয়ী আমাদের একজন মহান বন্ধু এবং বাংলাদেশে তিনি খুবই শ্রদ্ধাভাজন ছিলেন।’

তিনি বলেন, ‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
প্রধানমন্ত্রী বলেন, সুশাসন এবং ভারতসহ এ অঞ্চলের সাধারণ মানুষের শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখার জন্য অটল বিহারী বাজপেয়ী চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, ভারতের জনগণের কল্যাণে তার নিরলস প্রচেষ্টা আগামী প্রজন্মের নেতাদের অনুপ্রাণিত করবে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জনে বাজপেয়ী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করে। আজ বাংলাদেশের সকলের জন্যও এটি একটি শোকের দিন।

সরকার ও বাংলাদেশের জনগণ এবং তার নিজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সরকার ও জনগণসহ প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, ‘আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’ বিজেপি’র প্রবীণ রাজনীতিক অটল বিহারী বাজপেয়ী বৃহস্পতিবার নয়াদিল্লীর অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে (এআইআইএমএস) মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বাজপেয়ী কিডনি জটিলতায় ভুগছিলেন এবং তিনি গত ১১ জুন এআইআইএমএস-এ ভর্তি হন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে