,

ডলারের বদলে নিজস্ব মুদ্রা ব্যবহারের ঘোষণা রাশিয়া, ইরান ও তুরস্কের

news-image

ডলারের বিপরীতে নিজস্ব মুদ্রা ব্যবহারের কথা ভাবছে রাশিয়া ইরান ও তুরস্ক। দেশ তিনটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ’ নিষেধাজ্ঞার কারণে বিশ্বের দেশগুলোর কাছে ডলারের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা।

মঙ্গলবার আনকারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ বলেন, ‘বেশকয়েক বছর আগে থেকে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নিজস্ব মুদ্রা ব্যবহারের কথা ভাবছি। ইরান ও তুরস্কের সঙ্গে এরইমধ্যে এ ব্যাপারে আলোচনা হয়েছে এবং চীনের সঙ্গে সমঝোতার কাছাকাছি অবস্থায় রয়েছি।’

লাভরোভ আরো বলেন, অন্য দেশগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সম্পূর্ণ অবৈধ। অচিরেই আন্তর্জাতিক লেনদেনে ডলারের প্রভাব কমতে শুরু করবে এবং বিশ্বের বহু দেশ ডলারের ব্যবহার বন্ধ করে দেবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞায় অংশ নেবে না তুরস্ক। আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছি, আগের মতোই ইরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখব।’ হারেৎজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে