,

প্রশংসিত সাইমন-অধরার প্রথম দর্শন

news-image

বিনোদন প্রতিবেদক: আসন্ন কোরবানির ঈদকে ঘিরে মুক্তির মিছিলে রয়েছে বেশ কয়েকটি ছবি। এর মধ্যে অন্যতম শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’। যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগতা অধরা খান।

অনেক দিন ধরেই ‘মাতাল’ ছবিটি আলোচনায় রয়েছে। তবে এবারই প্রথম প্রকাশ হয়েছে ছবিটির প্রথম পোস্টার। যার ফলে প্রথমবারের মতো দেখা দিলেন সাইমন ও অধরা।

সোমবার (১৩ আগস্ট) রাতে প্রকাশ হয়েছে ‘মাতাল’ ছবির প্রথম পোস্টার। এতে বেশ চমকপ্রদ লুকেই হাজির হয়েছেন সাইমন ও অধরা। শুধু তারা দু’জনই নন, ছবির অন্যান্য অভিনয়শিল্পী শিপন মিত্র ও মিশা সওদাগরসহ আরো কয়েকজনও উঁকি দিয়েছেন এই পোস্টারে।

এদিকে প্রকাশের পর ‘মাতাল’-এর পোস্টারটি বেশ প্রশংসা পাচ্ছে। বলা হচ্ছে, ঈদের বাজারে এই ছবিটিও দর্শকের জন্য আলাদা আকর্ষণ হতে যাচ্ছে।

এই ছবির মাধ্যমেই ঢালিউডে অভিষেক হচ্ছে অধরা খানের। নিজের প্রথম ছবি নিয়ে তিনি বলেন, এটা আমার স্বপ্নের সিনেমা। একটা ভালো গল্পের সিনেমা দিয়ে রূপালি পর্দায় আসছি, এটা সত্যিই ভালো লাগার। পোস্টার প্রকাশের পর অনেকেই প্রশংসা করছেন। বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি সবার এই ভালোবাসা ছবিটি মুক্তির পরও অব্যাহত থাকবে।

এদিকে নায়ক সাইমন সাদিক বলেছেন, প্রথমবারের মতো ঈদে আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে। তাই দর্শকের অনেক ভালোবাসা চাই। আশা করি তারা হলে গিয়ে ছবি দেখে আমাদের কাজকে সার্থক করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে