,

ঐশ্বরিয়ার মতো মেয়েটি কে?

news-image

বিনোদন ডেস্ক: বলিউডে তুমুল জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু ঠিক তারই মতো চেহারার আরেক নায়িকা আছেন সিনেমাপাড়ায়। তার নাম স্নেহা উল্লাল। চেহারার মিল দেখে অনেকেই ভীষণ অবাক হন।
ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম ভেঙে যাবার পর স্নেহাকে একাধিক সিনেমাতে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন সালমান খান। সালমানের সুনজর পাবার পরও বলিউডে ক্যারিয়ার গড়তে পারেননি এই অভিনেত্রী।

শোনা যায়, ঐশ্বরিয়ার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে অনেকটা জেদের বশে ঠিক তার মতো দেখতে অখ্যাত এক তরুণী স্নেহা উল্লালকে খুঁজে বের করেছিলেন সালমান। তার বিপরীতে স্নেহাকে ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবিতে ব্রেক দিয়েছিলেন নায়িকা হিসেবে।

পর্দায় ঐশ্বরিয়ার মতো করে সাজিয়ে উপস্থাপন করা হয়েছিল স্নেহাকে। কিন্তু সালমানের নায়িকা হিসেবে ক্যারিয়ারে সফল হতে পারেননি স্নেহা।

সালমানের সঙ্গে জুটি হয়ে প্রথম ছবিতে ব্যর্থ হবার পরও স্নেহাকে আবারও কাস্ট করেন ‘আরায়ান: আনব্রেকবল’ছবিতে ছোট ভাই সোহেল খানের বিপরীতে।
বাংলাদেশের একটি সিনেমাতেও দেখা গেছে এই নায়িকাকে। অনন্ত জলিলের সঙ্গে ‘মোস্ট ওয়েলকাম’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৫ সালে ‘বেজুবান ইশক’ছবিতে দেখা যায় স্নেহাকে। সেখানেও খুব বেশি সাফল্য ছড়াতে পারেননি এই নায়িকা।

অভিনয়ের অযোগ্যতার কারণেই ধীরে ধীরে সিনেমার ক্যারিয়ার তার নিম্নমুখি হতে থাকে। ঐশ্বরিয়ার মতো লুক নিয়ে আলোচনায় এসেও অভিনয় যোগ্যতায় ঘাটতি থাকার কারণেই বলিউডে নিজের আসনটি পাকা করতে পারেননি স্নেহা উল্লাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে