,

শাশুড়ির বিরুদ্ধে যে অভিযোগ শুভশ্রীর!

news-image

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তী। কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে দু’জনই তাদের নিজ নিজ ক্ষেত্রে জনপ্রিয়তার অন্যতম শীর্ষে অবস্থান করছেন। দু’জনের প্রেম ছিল আগেই। তবে সন্দেহ ছিল বিয়ে নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে চার হাত এক হয়েছিল ১১ মে।

এদিকে টলিউডের নায়িকা শুভশ্রীর বিয়ে হয়েছে তিন মাস হতে চললো। ৩ মাসের বিয়ের সংসারে বেড়েছে শাশুড়ির প্রতি অভিযোগ। তবে, যা ভাবছেন তা কিন্তু নয়। শুভশ্রীর অভিযোগ, রাজের মা তাকে রান্নাঘরে যেতে দেন না।

শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তী বিয়ে স্বাভাবিকভাবে অনেক ধুমধাম করে হয়েছে। এটা বলতে দ্বিধা নেই যে রাজ ও শুভশ্রী বর্তমানে সেরা জুটি হয়েছে। হবেই বা না কেনো একদিকে নায়িকা অন্যদিকে ডিরেক্টর। দুই জন দুজনার মতো করে জীবনটাকে গুছিয়ে নিয়েছে ন। শুভশ্রী রাজের সংসারে নতুন হলেও তার যাতে করে কোনাে সমস্য না হয় সেই দিকে বিশেষ যত্ন নিচ্ছে রাজের পরিবার।

ভারতীয় গণমাধ্যমে খবর, নিন্দুকেরা এমন প্রশ্নও উঠিয়েছিল যে, কতদিন টিকবে এই বিয়ে! সেই সব শত্রুর মুখে ছাই দিয়ে বিয়ের প্রায় তিনটা মাস কাটিয়ে ফেললেন রাজ-শুভশ্রী। ১১ অগস্ট সেই দিন। শুভশ্রী জানিয়েছেন, স্বামী রাজের সঙ্গে প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করছেন।

স্বামী ও শাশুড়িকে নিজে রান্না করে খাইয়েছেন শুভশ্রী। যদিও তার ‘অভিযোগ’ যে, রাজের মা তাকে রান্নাঘরে যেতে দেন না।

সুখে ও আনন্দে আছেন তারা, এমনটাই বোঝা গেল শুভশ্রীর কথা থেকে। তাই বিয়ের তিন মাস সেলিব্রেট করার কোনও কারণই নেই, বলেন অভিনেত্রী। তাছাড়া, বিয়ের পরে প্রতিটি দিনই তো তিনি ‘সেলিব্রেট করছেন রাজের সঙ্গে’, জানান শুভশ্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে