,

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একই পরিবারের তিনজনসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় ঘোষণা করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আট আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভাগলপুর গ্রামের এরফান আলী ওরফে টিপু (৫২), তার দুই ছেলে হামেদ (৩২) ও রুমেদ (২৯) এবং একই গ্রামের আবু বাক্কারের ছেলে আকালু (৩৫) ও তোহর আলীর ছেলে দবির (৩০)। এদের মধ্যে হামেদ ও রুমেদ পলাতক।

মামলার অভিযোগের বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০০৯ সালের ১৬ অক্টোবর সন্ধ্যায় ভাগলপুরের আহাদুল ইসলাম ও তার সহযোগী আব্দুল হাকিম বাড়ি ফিরছিলেন। এ সময় অভিযুক্তরা পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে আহাদুল ইসলাম মারা যান। ওই ঘটনায় আহাদুলের শ্বশুর শামসুল বাদী হয়ে হয়ে পরদিন গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। গোমস্তাপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবর হোসেন ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তিনি জানান, মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনার পর বুধবার আদালত রায় ঘোষণা করেন। রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ