,

টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার, যুবলীগ নেতা আটক

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার ও মোহাম্মদ মুছা নামে এক যুবলীগ নেতাকে আটক করেছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার বিকেল ৪ টার দিকে টেকনাফের উত্তর লম্বরীর একটি মাদ্রাসার সামনে মুছাকে আটক করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী ২নং ওয়ার্ড এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল ফারুক জানান, ইয়াবাসহ আটক মুছা একই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের নেতা। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব -৭ টেকনাফ-১ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহাতাব জানান, বিকেল ৪টার দিকে টেকনাফের উত্তর লম্বরীর মাদ্রাসা এলাকায় একটি অটোরিকশায় করে ইয়াবা পাচার হচ্ছে, এমন খবর পেয়ে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে মোহাম্মদ মুছাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সেগুলোর আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

তিনি জানান, ইয়াবা পাচারে ব্যবহৃত অটোরিকশা জব্দ হয়েছে। আর মাদক মামলা দিয়ে মুছাকে থানায় সোর্পদ করা হবে।

এর আগে সকালে টেকনাফ স্থলবন্দরের পাশের খালে অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ স্টেশন কোস্টগার্ড সদস্যরা। তার আগে ভোরে একই এলাকা থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে