,

ভারতে গ্রেফতার ‘বোমা মিজান’

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে গ্রেফতার হয়েছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) অন্যতম শীর্ষ নেতা জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান।

চলতি বছরের শুরুর দিকে বিহারের একটি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এই জঙ্গিকে রোববার ব্যাঙ্গালুরুর একটি এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছ।

বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বোমা মিজানকে বিহারের হামলার পাশাপাশি পশ্চিমবঙ্গের একটি হামলারও মূলহোতা বলা হয়ে থাকে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, দুইদিন আগে কেরালা রাজ্যের মালাপ্পুরামের কোতাক্কাল থেকে গ্রেফতার করা হয় দুইজনকে। তাদের দেওয়া তথ্যেই রোববার গ্রেফতার হয় বোমা মিজান।

অভিযোগ রয়েছে, বোমা বানানোর বিশেষজ্ঞ বোমা মিজান বেশ কয়েকবার মালাপ্পুরাম সফর করেছে এবং অন্য অভিযুক্তদেরও থাকার ব্যবস্থা করেছে।

২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি য়মনসিংহের ত্রিশালে পুলিশ ভ্যানে হামলা চালিয়ে বোমা মিজানকে ছিনিয়ে নেয় জেএমবির জঙ্গিরা। এরপর সে ভারতে পালিয়ে যায় বলে খবর পাওয়া যায়।

২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি বিস্ফোরণে দুইজন নিহত হন। ওই ঘটনার তদন্তে বেরিয়ে আসে বোমা মিজানের নাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে