,

ফেরদৌস-পূর্ণিমার চুক্তি

news-image

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক-নায়িকা ফেরদৌস ও পূর্ণিমার বন্ধত্বের কথা অনেকেরই জানা। পর্দায় জুটি বেঁধেও একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা-অভিনেত্রী।

এ তালিকায় রয়েছে ‘বলো না ভালোবাসি’, ‘সন্তান যখন শত্রু’, ‘মধু পূর্ণিমা’, ‘দুর্ধর্ষ সম্রাট’ প্রভৃতি। এরপর ফেরদৌস নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করলেও পূর্ণিমা ছিলেন পর্দার আড়ালে। দীর্ঘ পাঁচ বছর বিরতির পর ছবির শুটিংয়ে ফিরবেন পূর্ণিমা। ‘গাঙচিল’ শিরোনামের এই ছবিতে পূর্ণিমা জুটি বাঁধছেন বন্ধু ফেরদৌসের সঙ্গে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ছবিটি।

পূর্ণিমা বললেন, ‘পাঁচ বছর পর ফিরছি। নায়ক হিসেবে পাচ্ছি আমার বন্ধু ফেরদৌসকে। এটা বেশ মজার বিষয়। ‘গাঙচিল’-এ আমি এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করব। এরই মধ্যে চরিত্র নিয়ে ভাবনা শুরু করেছি। আগের মতো এবারও সবার ভালোবাসা প্রত্যাশা করছি।’রাজধানী ঢাকার গুলশানের এক হোটেলে ফেরদৌস ও পূর্ণিমার মধ্যে চুক্তিও শেষ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

এই নির্মাতা জানান, ‘আমার নতুন ছবির গল্প নোয়াখালীর একটি চর ও সেখানকার মানুষের জীবনের নানা গল্প নিয়ে। উপন্যাসটি এরই মধ্যে যারা পড়েছেন, তারা নিশ্চয়ই এ সম্পর্কে জানেন।’চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ‘গাঙচিল’ ছবিতে ফেরদৌস অভিনয় করবেন সাংবাদিকের চরিত্রে। শুটিং শুরু হবে ডিসেম্বর থেকে। এদিকে ‘গাঙচিল’ ছাড়াও ‘জ্যাম’ নামের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফেরদৌস ও পূর্ণিমা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে