,

বাথরুমে ঢুকে ছাত্রীর দেহ তল্লাশি অফিসারের!

news-image

বগুড়া নার্সিং কলেজে ভিজিল্যান্স টিমের এক সদস্য বাথরুমে ঢুকে এক ছাত্রীর শরীর তল্লাশি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সোমবার (৬ আগস্ট) সকালের ওই ঘটনায় শিক্ষকরা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুর হোসেন জানান, ভিজিল্যান্স টিমের সদস্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার জামাল উদ্দিন কাজটা ঠিক করেননি।পরীক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া নার্সিং কলেজে গত কয়েক দিন আগে বিএসসি ইন নার্সিং সায়েন্স এবং বিএসসি ইন পাবলিক হেলথ প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। ১২২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সোমবার সকালে তৃতীয় দিন মাইক্রোবায়োলজি পরীক্ষা ছিল। রাজশাহী থেকে ভিজিল্যান্স টিমের সদস্য হিসেবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার জামাল উদ্দিন ও রাজশাহী নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাকটর শেফালী খাতুন কলেজে আসেন।ভিজিল্যান্স টিমে একজন নারী সদস্য থাকার পরও পরীক্ষা শুরুর পর বেলা ১১টার দিকে সেকশন অফিসার জামাল উদ্দিন নকল ধরতে বাথরুমে ঢোকেন। তিনি এক ছাত্রীর শরীর তল্লাশি করেন। এতে পরীক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা পরীক্ষা বর্জন করে হল থেকে বাইরে এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

কলেজের শিক্ষকরা ভিজিল্যান্স টিমের ওই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ২০ মিনিট পর পরীক্ষার্থীরা হলে ফিরে পরীক্ষা দেন। পরে তাদের বাড়তি সময় দেয়া হয়েছে।বগুড়া নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিজিল্যান্স টিমের ওই সদস্য বাথরুমে ঢুকে ছাত্রীর শরীর তল্লাশি করতে চেয়েছিলেন। এ কাজটি ঠিক করেননি। তিনি যাওয়ার আগে অঙ্গীকার করেছেন, পরীক্ষার হলে এমন কিছু আর করবেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে