সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট জায়গায় নিজেকে প্রমাণ করা চ্যালেঞ্জিং: জয়া

news-image

বিনোদন ডেস্ক : জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। তবে বাংলাদেশের চেয়ে কলকাতার ছবিতেই বেশি ব্যস্ত তিনি। ১০ আগস্ট তার অভিনীত ওপার বাংলার ‘ক্রিসক্রস’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

বিরসা দাশগুপ্ত পরিচালিত নারী কেন্দ্রিক এ ছবিতে জয়া ছাড়াও রয়েছেন কলকাতার চার নায়িকা নুসরাত জাহান, সোহিনী চক্রবর্তী, মিমি চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার।

এ বিষয়ে সম্প্রতি কলকাতার আনন্দবাজারকে সাক্ষাতকার দেন জয়া। তাকে প্রশ্ন করা হয়, এতগুলো মেয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে কোনো সমস্যা মনে হয়নি?

উত্তরে জয়া বলেন, ছোট জায়গায় নিজেকে প্রমাণ করাটা বেশ চ্যালেঞ্জিং। তা ছাড়া যখন আমি কোনও চরিত্র করব বলে রাজি হই, তখন অন্যদের নিয়ে কিছুই ভাবি না। কে কতটা উপস্থাপন করতে পারল, কার কত প্রোমোশন হল এসব ভাবি না। আমি শুধু নিজেরটা নিয়ে ভাবি। সে জন্যই হয়তো ক্যারেক্টার প্লে করতে পছন্দ করি।

প্রসঙ্গত, বর্তমানে কলকাতার একাধিক ছবি নিয়ে ব্যস্ত জয়া আহসান। ‘ক্রিসক্রস’-এর পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘এক যে ছিল রাজা’ ছবিটি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি