,

ধানমণ্ডিতে যুবলীগ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টাধাওয়া

news-image

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ঝিগাতলায় আওয়ামী লীগ-যুবলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, শিক্ষার্থীরা ধানমণ্ডি-৩ নম্বরে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে এগুতে থাকে। উত্তেজিত শিক্ষার্থীদের থামানোর জন্য ধানমণ্ডি কার্যালয়ে থাকা নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে ছাত্ররা আবারও জড়ো হয়ে আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। এতে দুইপক্ষের মধ্যে মারমুখি অবস্থানের সৃষ্টি হয়েছে।

হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় যান চলাচল নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় রাজপথে নেমে ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে ড্রাইভার ও গাড়ির লাইসেন্স চেক করতে থাকে। অন্যান্য দিনের মতো আজও ঢাকায় এ অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে