বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহিকে পরিচালকের অশ্লীল প্রস্তাব, অতঃপর…

news-image

বিনোদন ডেস্ক:বলিউড ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নতুন কিছু নয়। যুগ যুগ ধরেই মুম্বাই পাড়ায় সিনেমায় কাজ দেয়ার নামে অভিনেত্রীদের যৌন হয়রানি ও নানা কুপ্রস্তাবের ঘটনা ঘটে আসছে। এই নিয়ে অনেক অভিনেত্রীই সরব হয়েছেন। সেই তালিকায় এবার সামিল হলেন অভিনেত্রী মাহি গিল।

নিজের জীবনের এক অভিজ্ঞতার কথা বিনিময় করেছেন মাহি গিল। বললেন, সিনেমা জগতে মেয়েদের নানাভাবে অত্যাচার করা হয়। আমার কাছেও এক কুরুচিকর প্রস্তাব এসেছিল। আমি তখন বলিউডে একেবারে নতুন। এক পরিচালকের সঙ্গে সিনেমার ব্যাপারে কথা বলতে যাই। তখন তিনি আমাকে নাইটড্রেস পরতে বলেছিলেন।
এরপরই পরিচালকের অফিস থেকে বের হয়ে যান মাহি গিল। তিনি বলেন, সেই সময় অনেক লড়াই করতে হয়েছে। তবে ‘আমার ‘না’ বলার ক্ষমতা ছিলো’। কাজের জন্য তিনি নিজের যোগ্যতা ও ধৈর্যের ওপর ভরসা করেছেন বলেও জানান মাহি গিল।

এদিকে মাহি গিল অভিনীত নতুন ছবি মুক্তি পেয়েছে গত ২৭ জুলাই। এর নাম ‘সাহেব বিবি ওউর গ্যাংস্টার থ্রি’। এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, জিমি শেরগিল, চিত্রাঙ্গদা সিং ও সোহা আলী খান প্রমুখ।