,

‘আপনাদের প্রতিশ্রুতি শিক্ষার্থীরা বিশ্বাস করে না’

news-image

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ছাত্রদের ৯ দাবি মেনে নিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা জানিয়েছে। কিন্তু এ নিয়ে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মর্তোজা সন্দেহ প্রকাশ করে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সরকারকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ভেবে দেখবেন, জনমানুষ থেকে কত দূরে আপনাদের অবস্থান! আপনাদের কারও কথা- প্রতিশ্রুতি শিশু- কিশোর- কিশোরীরা বিশ্বাস করছে না। তাদের মনে এই অবিশ্বাসের বীজ কারা বপন করেছে? অতীতে ফেরার দরকার নেই। কোটা সংস্কার আন্দোলনের প্রতিশ্রুতির প্রেক্ষিতে কী একবার বিষয়টি ভেবে দেখবেন? সময় আছে ভাবার?

গতকাল যে গাড়িটি কিশোরদের উপর তুলে দেওয়া হলো, তার বিরুদ্ধে কী ব্যাবস্থা নিলেন? এই ছবিগুলোর অনুসন্ধান বা তদন্ত করবেন না? কোনো পত্রিকা এসব ছবি ছাপলো কি না ছাপল, তা দিয়ে কিছু যায় আসে?

স্কুল-কলেজ বন্ধ করে দিলেই সব ঠান্ডা, এই তত্ত্ব যে কখনও কাজ করেনি- তা বিবেচনায় নেওয়ার প্রয়োজন মনে করলেন না কেন?

শিশু- কিশোররা রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করছে, যারা রাস্তায় নামেনি, তাদের মনের পুঞ্জিভূত ক্ষোভ একটু বিবেচনায় নেওয়া দরকার না?

নিরাপদ সড়কের দাবিকে যৌক্তিক বলছেন। কোটা সংস্কারের দাবিকেও যৌক্তিক বলেছিলেন। তো? হাতুড়ি পেটা করলেন কেন? গ্রেপ্তার- রিমান্ড, কারাগারে আটকে রাখছেন কেন ?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে