,

শিক্ষার্থীদের দখলে শাহবাগ

news-image

নিজস্ব প্রতিবেদক: বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচারসহ ৯ দফা দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখানে জড়ো হয়ে শ্লোগান দিতে দেখা যায়।

এর আগে, সকাল ১০টার দিকে নগরীর প্রধান প্রধান সড়কে অবস্থান নেয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ফলে উত্তরা, বনানী, রামপুরা, বনশ্রী, ধানমন্ডি, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছ। এর মধ্যে সায়েন্স ল্যাব সংলগ্ন মিরপুর রোডে অবস্থান নেয় ঢাকা কলেজ, সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

এক পর্যায়ে দুপুর ১২টার দিকে ধানমন্ডি-সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীদের স্রোত বাটা সিগন্যাল, আজিজ সুপার মার্কেট হয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় প্রেস ক্লাব হয়ে শাহবাগমুখী রাস্তাসহ ফার্মগেট ও সায়েন্স ল্যাবের দিকে রাস্তাও বন্ধ হয়ে যায়।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভেন্ট পেইজ খুলে সকল শিক্ষার্থীদের শাহবাগে এসে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। আর তাতে সাড়া দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হতে শুরু করে। এর মধ্যে রয়েছেন কাজী নজরুল ইসলাম কলেজ, শেখ বোরহান উদ্দীন কলেজ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, তিতুমীর কলেজ ও মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।

এদিকে স্কুল-কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা জানাতে রাজপথে নেমে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ ও বারডেম মেডিকেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র‌্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে