,

স্বস্তিকার শেয়ার করা স্তনের ছবি ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতেই পছন্দ করেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অনস্ক্রিনে চরিত্রের প্রয়োজনে সাহসী হতে যেমন তার অসুবিধা নেই, তেমনই অফস্ক্রিনেও কোনও কিছুর তোয়াক্কা না করে মুখের ওপর কথা বলেন তিনি। এবার সমাজের সেন্সরশিপ নিয়ে মতামত জানালেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি বার্লিনের ফোটোগ্রাফার মরিস স্পেয়ারলিচের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন স্বস্তিকা। কনসেপ্ট ফোটোগ্রাফিতে দেখা যাচ্ছে স্তনের ছবি। আর তার ওপরেই রঙের প্রলেপ দিচ্ছেন দুই শিল্পী।

এই ছবিটি শেয়ার করে মরিস লিখেছেন, সোশ্যাল মিডিয়া মহিলাদের স্তনের ছবি দেওয়ার অনুমতি দেয় না। কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার দোষ নয়। দোষ সমাজের। এই দুই শিল্পীর নাম আপনি দিতে পারেন চ্যাড এবং অ্যালন। কিন্তু ওরা তার থেকেও কিছু বেশি। আসলে ওরা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা মানুষটা। ওরা আমাদের সমাজেরই প্রতিনিধি। সেই সমাজ যেখানে মহিলাদের শরীর নিয়ে সেন্সরশিপ রয়েছে। সোশ্যাল মিডিয়ার নিয়ম বদলাতে গেলে আগে নিজেদের বদলাতে হবে।

এই ছবিটি রিপোস্ট করেছেন স্বস্তিকা। অর্থা মরিসের বক্তব্যের সঙ্গে তিনি যে একমত তা বুঝিয়ে দিয়েছেন স্পষ্ট করে। কোনও মন্তব্য না করেও সমাজের সেন্সরশিপ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে