,

কেরানীগঞ্জে বন্দুকযুদ্ধে ‘সিক্সটি ফাইভ’ মনির নিহত

news-image

নিজস্ব প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির নামে একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, মনির মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী এবং সিক্সটি ফাইভ নামে খ্যাত।

বুধবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি ভাওয়াল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-২ সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

তিনি বলেন, সংঘবদ্ধ একটি ডাকাতদল কেরানীগঞ্জের আটি ভাওয়াল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি টিম ওই এলাকায় অভিযানে যায়। এসময় ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে মনির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

র‌্যাব জানায়, মনির মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী, সে “সিক্সটি ফাইভ মনির” নামে পরিচিত। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্রসহ ১০টির বেশি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে