,

এবার বাস ঢুকে পড়লো সিনেমা হলে

news-image

এবার চলন্ত বাস ঢুকে পড়লো সিনেমা হলো। ঠিক যখন দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শাস্তি ও ঢাকাজুড়ে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে, উত্তাল নগরী- তখনই রাজধানীর মধুমিতা সিনেমা হলে এমন ঘটনা ঘটলো।

নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় একটি রিকশা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে, রিকশাচালক সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানো বাসটি রাজধানীর মতিঝিলে মধুমিতা হলের পিলারে গিয়ে আঘাত করে। এরপরেই চালক পালিয়ে যায়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আজ সরকারি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মধুমিতা হলের পিলারে আঘাত করেছে। বাসটির ধাক্কায় একটি রিকশা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়েছে, রিকশাচালকও আহত হয়েছেন। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।রবিবার রাজধানীর এয়ারপোর্ট রোডে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় মৃত্যু হয় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর। এরপরেই উত্তাল হয়ে যায় ঢাকা নগরী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে