,

অক্টোবরে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে!

news-image

বিনোদন ডেস্ক : কোয়ান্টিকো খ্যাত জনপ্রিয় অভিনত্রেী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মার্কিন অভিনেতা ও সংগীতশিল্পী নিক জোনাসের প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল। এবার জানা গেল, দুজন এরই মধ্যে বাগদান সেরে ফেলেছেন।

হলিউড কেন্দ্রিক গণমাধ্যমগুলোর দাবি, প্রিয়াঙ্কার ৩৬তম জন্মদিনে কিছুটা গোপনীয়তার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন প্রিয়াঙ্কা-নিক জুটি। আর এ বছরের অক্টোবরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

প্রায় এক যুগ পর সালমান খানের সঙ্গে জুটি বেঁধে পরিচালক আলী আব্বাস জাফরের ছবি ‘ভারত’-এ অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্ত হঠাৎ করেই তিনি আর ছবিটিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দেন।

পরিচালক আলী আব্বাস জাফরও বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক মাধ্যমে। তখন থেকে নিক-প্রিয়াঙ্কার বিয়ের গুঞ্জন আরও জোরদার হয়। জানা যায়, বিয়ের জন্যই ছবিটি থেকে সরে গেছেন প্রিয়াঙ্কা।

অনেকে আবার বলছেন, ‘ভারত’ ছবির তুলনায় বড় প্রজেক্ট পওয়ার কারণেই প্রিয়াঙ্কা এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও এ বিষয়ে প্রিয়াঙ্কার পক্ষ থেকে কোনা মন্তব্য জানা যায়নি। বলিউডে সর্বশেষ প্রিয়াঙ্কাকে দেখা যায় ২০১৬ সালে প্রকাশ ঝা পরিচালিত ‘জয় গঙ্গাজল’ ছবিতে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে