,

সিলেটে কলোনির বাথরুমে মা ও দুই মেয়ের লাশ

news-image

সিলেটের দক্ষিণ সুরমার একটি কলোনির বাথরুম থেকে এক নারী ও তার দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা তাদের হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন, জনি বেগম (৩৮) গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার হাসান মুন্সীর স্ত্রী ও তার দুই মেয়ে মীম (১৫) ও তাকসিন (১৩)।

সোমবার দুপুরে দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার জাপান প্রবাসী কামাল আহমদের কলোনি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছন।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল বলেন, কলোনির কেয়ারটেকার এরশাদের আত্মীয় হাসান মুন্সী তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এক সপ্তাহ আগে কলোনিতে আসেন। তারা কলোনির একটি ঘরে থাকতেন।

গত শনিবার হাসান ওই ঘরে তালা মেরে তার স্ত্রী ও মেয়ে বেড়াতে গেছে বলে চাবি এরশাদের কাছে রেখে চলে যান। সোমবার ওই ঘর থেকে পঁচা গন্ধ বের হলে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান ওসি।

পুলিশ জানায়, নিহতদের চোখে ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হাসান তাদের হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে