,

‘চাঁদের চাঁদায়’ অন্য এক মোশারফ করিম

news-image

বিনোদন ডেস্ক : চাঁদের নিজের কোনো আলো নেই। তবুও ধার করা আলো দিয়েই সে আলোকিত করে রাতের অন্ধকার পৃথিবী। মানুষের মনে জোয়ার তোলে ভালোবাসার। চাঁদের রূপোলী আলোতে মানুষ ভেসে যায় তার স্বপ্নজগতে। সেই চাঁদের এক প্রতিকৃতি যেন ‘চাঁদের চাঁদা’ নাটকের প্রধান চরিত্র চাঁদ। নিজের অঢেল সম্পত্তি নেই তো কি হয়েছে? চাঁদাবাজি করেই পাশে দাঁড়ায় গরীব দুঃখির! ভালো মন্দের হিসেবটা উল্টে মানবতায় যার কাছে প্রধান।

এমনই এক চাঁদের গল্প আসছে ঈদুল আজহার নাটকে। অয়ন চৌধুরীর রচনা ও শাহনেওয়াজ রিপনের পরিচালনায় সাত পর্বের এ ধারাবাহিক নাটকের নাম ‘চাঁদের চাঁদা’। এখানে চাঁদ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। তিনি ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন রুবিনা রেজা জুঁই, ফারুক আহমেদ, রহমত আলী, সানজিদা তন্নী, তমাল মাহবুব প্রমুখ। টম ক্রিয়েশন প্রযোজিত সাত পর্বের এ ধারাবাহিকটি আসছে ঈদে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে।

নাটকের নির্মাতা শাহনেওয়াজ রিপন বলেন, ‘আসলে সমাজের নানা ক্রাইসিসগুলো যখন চোখের সামনে দেখতে পাই তখন দুইটা পথ থাকে যে, হয় চোখ বন্ধ করে দেখেও না দেখার ভান করা অথবা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা। নাটকে সেই ক্রাইসিস ও সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমরা কি ভুল করছি,অথচ আমাদের কি করা উচিত তাই দেখাতে চেয়েছি। মানুষ হাসানোর নামে এই সাত পর্বের নাটক নয়, এখানে শিক্ষামূলক গল্পও রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

কিছুদিন আগে ঢাকার সাভারে টানা চারদিন শুটিংয়ের পর শেষ হয়েছে নাটকটির কাজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে