সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের বায়োপিক দেখে মন খারাপ সানির

news-image

বিনোদন ডেস্ক: সানি লিওনের ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ সম্প্রকি মুক্তি পেয়েছে। ট্রেলার প্রকাশ হওয়ার পর সানির বায়োপিক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল দর্শকদের মাঝে। কেউ বলেছেন, সত্যিটা সামনে এসেছে। আবার কারও মনে হয়েছে, সানির জীবনের অনেক ঘটনাই নাকি দেখানো হয়নি। কিন্তু নিজের বায়োপিক দেখে নাকি মন খারাপ হয়ে গিয়েছে স্বয়ং সানি লিওনির। কিন্তু জানেন মন খারাপ কেন?

জানা যায়, ২০০৮ সালে সানি তার মাকে হারান। ক্যান্সারে দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২০১০ সালে মারা যান তার বাবা। বায়োপিকে সে দৃশ্যগুলো দেখেই মন খারাপ হয়েছে অভিনেত্রীর।

ভারতীয় গণমাধ্যম মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানি লিওনি বলেন, ‘আমি জানি যে, যারা অভিনয় করেছেন তারা আমার আসল বাবা-মা নন। কিন্তু অনস্ক্রিন বাবাকে ক্যানসারে ভুগতে দেখা বা অনস্ক্রিন মাকে কফিনে শুয়ে থাকতে দেখাটা মেনে নেওয়া সহজ নয়। বাবা-মা চলে যাওয়ার পর ভেবেছিলাম সত্যিটা মেনে নিতে পারব। কিন্তু সত্যিটা বোধহয় এখনও মানতে পারি না।’

এক সময় পর্ণ তারকা ছিলেন। কিন্তু সেই পেশা ছেড়ে বলিউডে পাড়ি জমিয়েছেন। ধীরে ধীরে নিজের পায়ের তলায় মাটি শক্ত করেছেন। এখন ইন্ডাস্ট্রি সবাই সানিকে একডাকে চেনেন। অভিনয় করছেন। করছেন সঞ্চালনা। তিন সন্তানের মা হয়েছেন। সানির এই জার্নির গল্পই দেখানো হয়েছে ওয়েব সিরিজে। একেবারে পাশের বাড়ির মেয়ের ইমেজ থেকে কেন তিনি পর্নোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন? কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে কী ভাবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা তৈরি করেছিলেন? কী ভাবে তা থেকে বেরিয়ে বলিউড মূলধারায় জায়গা করে নিলেন? এ সব নিয়ে তৈরি হয়েছে ‘করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন