,

বাসের ভেতর লাশ!

news-image

সাভারের আশুলিয়ায় বাসস্ট্যান্ডে পাকিং অবস্থায় যাত্রীবাহী বাসের ভেতর থেকে বাস হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ জুলাই) সকালে আশুলিয়ার বাইপাইলে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে চলাচলকারী দোয়েল-সিয়াম পরিবহনের একটি বাসের ভেতর থেকে হোসেন মিয়া নামে এক হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আশুলিয়ার থানার এসআই এমদাদুল হক জানায়, রাতে হেলপার হোসেন একা বাসে ঘুমাতে যায়। পরে সকালে বাসের চালক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে জানায়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাক ও মুখে ফেনা লেগে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত হোসেন মিয়া মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে