,

অপহরণের শিকার সোনাক্ষী!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের দাবাং গার্ল খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এবার এ অভিনেত্রীর ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’-র ট্রেইলার মুক্তি পেয়েছে। ডায়ানা পেন্টির জায়গায় এবার ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’-তে দেখা যাচ্ছে সোনাক্ষী সিনহাকে। অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিপরীতে রয়েছেন অভিনেতা জিমি শেরগিল।

‘হ্যাপি ফির ভাগ যায়েগি’-র ট্রেলারে দেখা যাচ্ছে, সোনাক্ষী সিনহাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে। সোনাক্ষীর অপহরণের পাশাপাশি বাতিল হয়েছে জিমি শেরগিলের বিয়ে।

একবারে শেষ মুহূর্তে এসেই বাতিল হয়েছে জিমির বিয়ে। কোনওক্রমে অপহরণকারীকে চোখে ধুলো দিয়ে হ্যাপি অর্থাৎ সোনাক্ষী সেখান থেকে পালিয়ে যান। কিন্তু, হ্যাপি পালিয়ে যাওয়ার পর পরই জিমিকে অপহরণ করে গুন্ডারা।

ট্রেইলারে ডায়ানা পেন্টি এবং আলি জাফরকে দেখা যাচ্ছে একদম শেষ দিকে এসে। তবে ডায়ানা এবং আলি জাফর আদতে কোন চরিত্রে অভিনয় করছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি ট্রেইলার থেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে