,

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানার কসবা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ দামকুড়া থানার হরিপুর বনপাড়ার মৃত ছইমুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ ৭/৮টি মামলা ছিল বলে জানা গেছে।

র‌্যাব জানায়, রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর একটি টহল দল নগরীর দামকুড়া থানার কসবা উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় স্কুলের পূর্বপাশের লিচু বাগানের মধ্যে টর্চের আলো এবং কিছু লোকের আনাগোনা দেখতে পায়। এ সময় র‌্যাবের টহল দল লিচু বাগানের দিকে অগ্রসর হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কিছু লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাদের আত্মসমর্পনের নির্দেশ দিলে তারা টহল দলকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে। তখন র‌্যাবের টহল দলের সদস্যরাও পাল্টা গুলি বর্ষণ করেন। উভয়পক্ষে গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে অজ্ঞাতনামা ১ ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দলের অপর ৩/৪ সদস্য পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ২টি গুলির খালি খোসা, ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় মাদক, চোরাচালান, অপহরণসহ ৭টি মামলা ছিল। তিনি রাজশাহী অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে