,

টিনেজ ক্রাশ

news-image

বিনোদন ডেস্ক:
টিনেজ ক্রাশকে সামনে পেলে যে কেউ আনন্দে আত্মহারা হবেন এটাই স্বাভাবিক। তারকা থেকে শুরু সাধারণ মানুষ, সব শ্রেণির মানুষের কাছেই টিনেজ ক্রাশের মূল্য একটু বেশিই। তারই প্রমাণ মিলল অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের ক্ষেত্রে। এই অভিনেত্রীও তার টিনেজ ক্রাশের কথা আনন্দসুরেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বলে দিলেন।

মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ-এর সঙ্গে মৌটুসী বিশ্বাস তার নিজের একটি ছবি সংযুক্ত করে আজ মঙ্গলবার ফেসবুকে লিখেছেন, টিনেজ ক্রাশ উইথ দি ডিভা।এরপর মৌটুসী বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন তার টিনেজ ক্রাশ সাদিয়া ইসলাম মৌ। তার সঙ্গে আগামী ঈদের একটি নাটকে একসঙ্গে অভিনয় করছেন। আরিফ খানের পরিচালনায় নাটকের নাম ‘উড়োচিঠি’।নাগরিক টিভির জন্য নির্মিত এই নাটকে সাদিয়া ইসলাম মৌ, মৌটুসী বিশ্বাস ছাড়াও আরও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, তাসনুভা তিশা, মনোজ প্রমুখ।

এ সম্পর্কে মৌটুসী বিশ্বাস দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘মৌ আপাকে যখন থেকে মডেলিং করতে দেখেছি, তখন থেকেই আমি ওনার ভক্ত, এক রকম পাগল। কোনোদিন ভাবিনি আমি সামনাসামনি ওনাকে দেখতে পাব। সামনে থেকে যখন দেখেছি, তখন থেকে মৌ আপার প্রতি শ্রদ্ধা এবং ভালোলাগা আরও অনেকগুণ বেড়ে গেছে। কারণ তিনি অসম্ভব ভালো একজন মানুষ। মৌ আপার কাছে অনেক কিছু শেখার আছে। আমার প্রিয় আপার সঙ্গে একসঙ্গে কাজ করতে পেরেও আমি ভীষণ আনন্দিত।’উল্লেখ্য আসছে ঈদে নাগরিক টিভিতে ‘উড়োচিঠি’ নাটকটি প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে