,

সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য।

মঙ্গলবার ভোরে উপজেলার পিরোজপুরের আগমন সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মাদক ব্যবসায়ীর নাম আলমগীর। আহত র‌্যাব সদস্যরা হলেন হাবিলদার হাবিবুর রহমান ও কনস্টেবল মিজান তালুকদার।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ বিল্লাল হোসেন জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের সময় আগমন সিএনজি স্টেশনের পাশ থেকে আলমগীর ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। এরমধ্যে ১০টি মাদক মামলা বলেও জানান পুলিশ সুপার শেখ বিল্লাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে