,

গ্রীসে ভয়াবহ দাবানলে ২০ জনের মৃত্যু

news-image

গ্রীসে ভয়াবহ দাবানলে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা চাচ্ছে কর্তৃপক্ষ। রাজধানী এথেন্সের কাছে অবস্থিত বাড়ি-ঘর ছেড়ে যাচ্ছে মানুষ। দাবানলের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন শত শত দমকল কর্মী।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি নৌকায় আগুন ধরে যাওয়ার পর ১০ পর্যটক সেখান থেকে পালিয়ে যান। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস জানিয়েছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্ভব আমরা কাজ করে যাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে সাড়া দিতে তিনি বসনিয়ায় তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। এই পরিস্থিতিকে অত্যন্ত কঠিন সময় বলে বর্ণনা করেছেন দমকল কর্মীরা।

Greece

মঙ্গলবার সকালে দাবানলে নিহতের সংখ্যা ২০ বলে নিশ্চিত করেছেন সরকারি মুখপাত্র দিমিত্রিশ জানাকোপোলাস।

Greece

দাবানলে নিহতদের মধ্যে অধিকাংশই অ্যাথেন্স থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় সাগরতীরের মাটি রিসোর্টে আটকা পড়েছিলেন, কেউ নিজেদের বাড়ি-ঘরে বা গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। দাবানলের আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় ১০৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের মধ্যে ১৬ শিশু রয়েছে।

Greece

দেশের ইকাভ জরুরি বিভাগের কর্মকর্তা মিলতিয়াদিস ভিরোনাস বলেন, ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজন গুরুতর আহত হয়েছে।

Greece

সোমবার সকালেই অ্যাথেন্সের কাছাকাছি অবস্থিত উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিজেদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়। হলিডে ক্যাম্প থেকেও শত শত শিশুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে