,

নাজমুলের সঙ্গে আমার সব হয়েছে, এখন কি করবো!

news-image

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রী প্রেমিকার অবস্থান করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়নগর গ্রামের আঃ হালিম মাস্টারের বাড়িতে।জানা গেছে, আঃ হালিম মাস্টারের পুত্র নাজমুল হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী নলকাদ্রা গ্রামের মোহাম্মদ আলীর কলেজ পড়ুয়া কন্যার সঙ্গে দীর্ঘ ৫ বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি নাজমুল তার প্রেমিকাকে অস্বীকার করে অন্য জায়গায় বিয়ে করে। যার পরিপ্রেক্ষিতে বিয়ের দাবিতে নাজমুলের বাড়িতে অবস্থান নেয় প্রেমিকা।

রবিবার (২২ জুলাই) সরেজমিনে গিয়ে ওই কলেজ ছাত্রীর সঙ্গে কথা বলে প্রতিনিধি। প্রেমিকা বলেন, ‘শনিবার থেকে এখানে অবস্থান করছি। আমি নাজমুলকেই বিয়ে করব অন্যথায় আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই।’‘বিগত পাঁচ বছর ধরে নাজমুলের সঙ্গে আমার সব ধরনের সর্ম্পক হয়েছে। অথচ সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে অন্যখানে বিয়ে করেছে।’

এদিকে ওই কলেজ ছাত্রী অবস্থান করার পর থেকেই পালিয়ে গেছেন নামজুল ও তার পরিবার। বাড়িতে শুধুমাত্র তার এক ফুফাত বোন রয়েছেন। বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। তাছাড়া ওনারা কেউ বাড়িতে নেই।’এ ঘটনায় এলাকার উৎসুক জনতা ভিড় করছে হালিম মাস্টারের বাড়িতে। যার ফলে এ খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নাজমুল ও তার পিতা হালিম মাস্টারের মুঠোফোনে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউ মোবাইল রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে