,

‘দাবাং’ আমার জীবন প্রায় শেষ করে দিয়েছিল

news-image

বিনোদন ডেস্ক।। তিনি তথাকথিত কোন নায়িকা নন।বরং একটু অন্য ধারার চরিত্রেই তাঁকে চেনে বলিউডের দর্শকরা।তিনি মাহি গিল।২০০৯-এ মুক্তিপ্রাপ্ত ‘দেব ডি’-তে অভিনয়ের জন্য যেমন পুরস্কারও পেয়েছিলেন,একই ভাবে হয়েছিলেন দর্শক নন্দিত।

সালমান খানের ‘দাবাং’ ছবিতে মাহির অভিনয় দেখেছেন দর্শকরা।কিন্তু কী এমন হয়েছিল এই ছবিতে, যাতে করে ওই ছবি মাহির অভিনয় জীবনে কাল হয়েছিল।এতদিন পর তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেন এই অভিনেত্রী।

‘দেব ডি’-র পর ইন্ডাস্ট্রিতে মাহির প্রতিভা ধীরে ধীরে স্বীকৃতি পেতে শুরু করেছিল।‘দাবাং’-এর সুযোগ পেয়েছিলেন তিনি।ওই ছবিতে আরবাজ খানের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে।সেই চরিত্রই নাকি তার অভিনয় জীবন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল বলে দাবি করেন মাহি।

সম্প্রতি পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে মাহি দাবি করেন,‘দেব ডির পর আমি প্রচুর প্রশংসা পাচ্ছিলাম।অনেক ছবির অফারও পেয়ে আসছিলাম।সে সময় দাবাং এ অভিনয় করেছিলাম।সেটাই ব্যাক ফায়ার করেছিল।তারপর থেকেই প্রযোজকরা আমাকে ছোট ছোট চরিত্র অফার করছিল।এতে আমার খুব খারাপ লেগেছিল।কিন্তু কী করতে হবে তা জানতাম না।’

ঠিক সেই সময় অভিনয় প্রায় থেমে গিয়েছিল মাহির।তখন পরিচালক তিগমাংশু ধুলিয়া তাঁকে ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’-এর ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ দিয়েছিলেন।

মাহির দাবি, ‘‘ওই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে পেরে আমি গর্বিত। প্রথমে আমরা ভাবতেই পারিনি এত হিট হবে।’’ এরপর থেকেই কেরিগ্রাফ ফের বদলাতে থাকে তাঁর।‘দাবাং’-এর নেগেটিভিটি কাটিয়ে উঠতে পেরেছিলেন বলে জানিয়েছেন মাহি। সুত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে