,

একটি ইলিশের দাম সাড়ে ১৪ হাজার টাকা

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে কমলনগর উপজেলায় একটি ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার ৫০০ টাকায়। যার ওজন ৩ কেজি ৬০০ গ্রাম।

রোববার বিকেলে উপজেলার মাতাব্বরহাটে মাছঘাটে ইলিশটি বিক্রি হয়।

এর আগে দুপুরে কমলনগরের ইব্রাহিম মাঝির ছেলেরা মাছটি ধরে। তাদের মতে, এটি এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। বিকেলে ইলিশটি ঘাটে নিয়ে সফিক হাওলাদারের আড়তে রাখা হয়। এসময় মাছটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমান।

পরে ডাকের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী নুর উদ্দিন সাড়ে ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন। সন্ধ্যায় তিনি ভালো দামের আশায় মাছটি ঢাকায় পাঠান।

ইব্রাহিম মাঝির নৌকার জেলে ইসমাইল জানান, নদীতে ইলিশ নেই। খালি হাতে ফিরতে হচ্ছে। তারা চারজন জাল টেনে তোলার সময় ধারণা হয়েছে বড় পাঙ্গাস আটকা পড়েছে। ওপরে তুলতেই এতো বড় ইলিশ দেখে তারা রীতিমতো অবাক হয়েছেন।

স্থানীয় আড়তদার, মাঝি ও জেলেদের মতে, এতো বড় ইলিশ অতীতে ধরা পড়েনি। তারা চোখেও দেখেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে