,

থানায় গিয়ে বান্ধবীর বিয়ে ভাঙল তিন কিশোরী

news-image

মৌলভীবাজারে তিন বান্ধবীর সাহসিকতা ও বুদ্ধির কারণে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। এখন সবার প্রশংসায় ভাসছে সচেতন ওই তিন কিশোরী।

গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের শাহ হেলাল স্কুলের দশম শ্রেণির তিন সহপাঠী মিলে হাজির হয় মৌলভীবাজার মডেল থানায়। দেখা করতে চায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে।

থানার ওসির সঙ্গে দেখা করে তারা জানায়, মোস্তফাপুর ইউনিয়নে তাদের এক বান্ধবীর জোর করে বাল্যবিয়ে দিয়ে দিচ্ছে পরিবার। বান্ধবীকে রক্ষার্থে পুলিশের সাহায্য চায় তারা। একইসঙ্গে পুলিশকে প্রতিজ্ঞাবদ্ধ করায় পারিবারিক ও সামাজিক বিবেচনায় তাদের বান্ধবীর নাম ও এই ঘটনা যেনো গোপন রাখা হয়। পরে পুলিশ গিয়ে সেই বাল্যবিয়ে ভেঙে দেয়।

পরে শুক্রবার ওসি বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় তা এলাকায় ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, আমি তাদেরকে কথা দিয়েছি তাই কারো নাম ঠিকানা প্রকাশ করতে পারছি না। এরা তিনজন দশম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার তাদের অপর এক সহপাঠীর বয়স ১৮ হওয়ার আগেই বিয়ে দেয়া হচ্ছে জেনে উদগ্রীব হয়ে পড়ে। বাল্যবিয়ে বন্ধ করতে হাজির হয় থানায়। তাদের সঠিক সঠিক তথ্যের কারণে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। ধন্যবাদ তিন ছাত্রীকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে