,

শাহরুখ-কারিনা একসঙ্গে ৭ বছর পর ?

news-image

বিনোদন ডেস্ক।।  ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা ওয়ান’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। মাঝে অনেক বছর কেটে গেলেও নতুন কোনো ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি। শোনা যাচ্ছে, সাত বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার জীবনী নিয়ে নির্মিত ‘স্যালুট’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে জোর গুঞ্জন। যদিও বিষয়টি নিয়ে পরিষ্কার কিছু বলেননি কারিনা। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখনো কিছু নিশ্চিত হয়নি। ৎ

আমি যদি কোনো ছবিতে চুক্তিবদ্ধ হই, তা হলে সেটি অবশ্যই সবাইকে জানাব। তবে এ জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে।’ সেই সঠিক সময়টি বোধহয় এসে গেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এ সপ্তাহের মধ্যেই ‘স্যালুট’-এর জন্য চুক্তিবদ্ধ হবেন কারিনা কাপুর খান। শুধু শাহরুখ নন, রাজ মেহেতার পরবর্তী ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে নাকি দেখা যাবে তাকে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সূত্র : হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে