,

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা: শনিবার যেসব সড়ক বন্ধ থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার (২১ জুলাই) বিকেল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ওই দিন বেলা ১টা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত শাহবাগ হতে মৎস্য ভবন, টিএসসি হতে দোয়েল চত্বর রাস্তা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণসংবর্ধনা প্রদান উপলক্ষে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকা হতে বিভিন্ন পরিবহনযোগে ও পায়ে হেঁটে অসংখ্য নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও সাধারণ জনগণের আগমন ঘটবে। এ কারণে সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই দিন বেলা ১টা হতে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত শাহবাগ হতে মৎস্য ভবন, টিএসসি হতে দোয়েল চত্বর রাস্তা বন্ধ থাকবে।

এছাড়া প্রয়োজনে বাংলামোটর, কাকরাইল চার্চ, ইউবিএল, জিরো পয়েন্ট, গোলাপশাহ মাজার, চাঁনখারপুল, বকশীবাজার, পলাশী, নীলক্ষেত, কাঁটাবন ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয়মুখী সাধারণ গাড়িগুলোকে ডাইভারশান দেয়া হতে পারে।

অনুষ্ঠান উপলক্ষে মিরপুর থেকে যে সকল নেতাকর্মী বাসে আসবেন তাদের গাড়ি মিরপুর রোড দিয়ে এসে নীলক্ষেত এলাকায় পার্ক করবেন। উত্তরা, মহাখালীর দিক দিয়ে যে সকল নেতাকর্মী বাসে আসবেন তাদের গাড়ি মগবাজার-কাকরাইল চার্চ-নাইটিংগেল-ইউবিএল-জিরো পয়েন্ট-হাইকোর্ট হয়ে দোয়েল চত্বরে নামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে পার্ক করতে হবে।

ফার্মগেট-সোনারগাঁও-শাহবাগ হয়ে যে সকল নেতাকর্মী বাসে আসবেন সে সকল গাড়ি টিএসসি রাইট টার্ন করে মল চত্বরে পার্ক করবেন। যাত্রাবাড়ী, ওয়ারী, বংশাল দিয়ে যারা আসবেন তাদের গাড়ি জিরো পয়েন্ট, হাইকোর্ট হয়ে দোয়েল চত্বরে নামিয়ে বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে পার্ক করবেন। লালবাগ, কামরাঙ্গীরচর থেকে আগতদের গাড়ি পলাশী-নীলক্ষেত এলাকায় পার্ক করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে