,

‘হুমায়ুন অাহমেদ শুধুই অামার’

news-image

বিনোদন ডেস্ক।। দেখতে দেখতে কেটে গেল জননন্দিত এই কথাশিল্পীর প্রয়াণের ছয় ছয়টি বছর। ২০১২ সালের আজকের এই দিনে (১৯ জুলাই) ক্যান্সার চিকিৎসাধীন অবস্থায় তিনি নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে মারা যান। তার মৃত্যু শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী সব বাঙালির হৃদয়ে গভীর শোকের অন্ধকার ছড়িয়ে দিয়েছিল।

তার মৃত্যুবার্ষিকী নিয়ে একুশে টিভি অনলাইন প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন হুমায়ুন স্ত্রী মেহের অাফরোজ শাওন। তিনি বলেন, মৃত্যু দিবসে হুমায়ুন অাহমেদ শুধুই অামার। অামি তাকে অামার মতো করেই ভাবতে চাই। এখানে কোন অানুষ্ঠানিকতা বা হৈ হুল্লোড় বড় কথা নয়।

অন্তরের গভীর উপলব্ধিতে অামি তাকে লালন করি। তিনি অারো বলেন, অামার ও লেখকের জীবনে এমন কিছু অধ্যায় অাছে, ঘটনা বা স্মৃতি অাছে -যেখানে অার কোন অংশীদারীত্ব নেই। অামি সেই স্মৃতি নিয়েই বেঁচে অাছি। অাজীবন সেই স্মৃতি অামার সম্পদ।

হুমায়ুন অাহমেদ- এর হাত ধরে অভিনেত্রী হিসেবে সুখ্যাতি পাওয়া এই অভিনেত্রী বলেন, হুমায়ুন অাহমেদকে নিয়ে যখন একা লড়াই করছি, তখন কাউকে পাশে পাইনি। কিন্তু তার মৃত্যুর পর অনেকেই অধিকার দেখায়।

মেহের অাফরোজ শাওন অারো বলেন, অামি অামার সন্তান দু`টোকে তার বাবার মতো করে মানুষ করতে চাই। তাদের বাবা শুধু ভাল লেখক ছিলেন তা নয়,বরং ভাল নির্মোহ মানুষ ছিলেন।

উল্লেখ্য, মেহের অাফরোজ শাওন হুমায়ুন অাহমেদ- এর দ্বিতীয় স্ত্রী। তাঁদের নিষাদ ও নিনিদ নামে দুটি সন্তান রয়েছে। উৎস: একুশ টিভি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে