,

সংসার ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূর্ণিমা!

news-image

বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। যার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে।

পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে, এফ আই মানিক পরিচালিত লাল দরিয়া (২০০২), মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি (২০০৩), চাষী নজরুল ইসলাম পরিচালিত মেঘের পরে মেঘ (২০০৪) ও নাট্যধর্মী সুভা এবং এস এ হক অলিক পরিচালিত হৃদয়ের কথা (২০০৬) ও আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)।

২০০৭ সালে আহমেদ ফাহাদ জামাল নামে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেন এই অভিনেত্রী। তাদের সংসারে আরশিয়া উমাইজা নামে ছোট্ট একটি ফুটফুটে মেয়েও রয়েছে। সম্প্রতি বেশ কিছু অনলাইন গণমাধ্যমে খবর রটেছে ‘সংসার ভাঙছে পূর্ণিমার?’ এই শিরোনামে।

এ ব্যাপারে পূর্ণিমার সঙ্গে বিডি২৪লাইভ ডট কমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ধরনের সংবাদ ভিত্তিহীন। যারা এমন নিউজ করেছে তারা আমার কোন বক্তব্য নেয়নি। আমি এমন সংবাদে খুবই বিরক্ত। কিছুক্ষণ আগেই আমার স্বামীর সঙ্গে এক রেস্টুরেন্টে ডিনার করে বের হলাম। আমাদের মধ্যে কোন ধরনের মনমালিন্য নেই।’

পূর্ণিমার সংসার ভাঙ্গা প্রসঙ্গে গণমাধ্যমে যে খবর রটেছিল সেখানে বলা হয়, পূর্ণিমার অতিরিক্ত মিডিয়াপ্রীতি আর ফাহাদের মিডিয়াবিরাগ তাদের সম্পর্কে বড় ধরনের দেয়াল তৈরি করেছে।

‘কয়েক বছর আগে পূর্ণিমা যখন মিডিয়ায় নিয়মিত কাজ করার ঘোষণা দেন, তখন থেকেই নাকি তাদের সম্পর্কের অবনতির শুরু। স্বামীর চাপে অনেক দিন পূর্ণিমা তার শ্বশুরবাড়ি গিয়ে গৃহিণী হয়ে ছিলেন। বছর না ঘুরতেই পূর্ণিমা ফিরে এসে মিডিয়াঙ্গণে ঘোরাঘুরি শুরু করেন যা ভালোভাবে নিতে পারেননি তার স্বামী ফাহাদ।’

প্রকাশিত ওই সব খবরে বলা হয়, জাজ মাল্টিমিডিয়ার আলোচিত সিনেমা ‘দহন’ এ চুক্তিবদ্ধ হয়েও ছেড়ে দেওয়ার পেছনে পূর্ণিমার স্বামী ফাহাদের একরোখা মনোভাবকেই দায়ী করছেন সিনেমার অনেকে। গত প্রায় চার বছর পূর্ণিমার মা আলাদা থাকছেন। এটাও নাকি তারকা দম্পতির মনোমালিন্যের ফল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে